ডেস্ক রিপোর্টার,২১ জানুয়ারি।।
বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত করা নেশা জাতীয় কফ সিরাপ ধংস করেছে পুলিশ। মঙ্গলবার আরকে নগরে পুলিশ নেশা জাতীয় কফ সিরাপ ধংস করেছে। ২কোটি ১৪ লক্ষ টাকার কফ সিরাপ ধ্বংস করা হয়েছে এদিন। মোট বোতলের সংখ্যা ছিলো ১লক্ষ ৭ হাজার ৮০০।রাজ্য পুলিশের আইজি রমেশ রেড্ডির তত্ত্বাবধানে কফ সিরাপ ধংস করা হয়েছে।
জানিয়েছেন আই জি রমেশ রেড্ডি।
আই জি রমেশ রেড্ডির কথায়, এই সমস্ত উদ্ধারকৃত কফ সিরাপ বাংলাদেশে পাচার করার জন্য এনেছিল পাচারকারীরা। আদালতের নির্দেশ মেনেই পুলিশ উদ্ধারকৃত ফেনসিডিল ধংস করেছে।
রমেশ রেড্ডির কথায়, জিরানীয়া রেলের মাদক কাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। চলছে তদন্ত। এই মাদক চক্রের লিংক খোঁজে পাওয়া গিয়েছে দিল্লিতেও।

