আগরতলা জিআরপি কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন সকালে সন্দেহ জনক ভাবে রেল স্টেশন চত্বরে ঘুরাফেরা করছিলো সুব্রত দত্ত। বিষয়টি পুলিশের নজরে আসে। তখন তাকে আটক করে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। এই সময় তার ব্যাগে একটি পিস্তল, তাজা কার্তুজ ও ম্যাগাজিন পাওয়া যায়।

ডেস্ক রিপোর্টার, ২৪ মার্চ।।
                 রাজ্যের অস্ত্র কারবারীদের নিরাপদ করিডোর আগরতলা রেল স্টেশন। বরাবরের মতো মঙ্গলবার সকালে রেল স্টেশন চত্বর থেকে রেল পুলিশ পিস্তল ( ৭.৬৫ এম এম)  সহ এক যুবককে গ্রেফতার করে। সঙ্গে ছিলো একটি ম্যাগাজিন ও দুইটি তাজা বুলেট। ধৃত যুবকের নাম সুব্রত দত্ত। বাড়ি সিপাহীজলার মধুপুর।
     আগরতলা জিআরপি কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন সকালে সন্দেহ জনক ভাবে রেল স্টেশন চত্বরে ঘুরাফেরা করছিলো সুব্রত দত্ত। বিষয়টি পুলিশের নজরে আসে। তখন তাকে আটক করে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। এই সময় তার ব্যাগে একটি পিস্তল, তাজা কার্তুজ ও ম্যাগাজিন পাওয়া যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত যুবক সুব্রত দত্ত জানিয়েছে, সে এই পিস্তলটি সংগ্রহ করেছে বিহারের ভাগলপুর থেকে। উদ্দেশ্য ছিলো মধুপুরে এনে বিক্রি করে দেওয়া। মধুপুরে অস্ত্র কেনাবেচার একটি চক্র সক্রিয়। মূলত তাদের কাছেই পিস্তল বিক্রির জন্য সে পাড়ি দিয়েছিল বিহারে।
     জিআরপি কর্তৃপক্ষ ধৃত অস্ত্র কারবারীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের ধারণা তাকে জিজ্ঞাসাবাদ করলে মধুপুরে  অস্ত্র র‍্যাকেটের  সঙ্গে জড়িয়ে থাকা চাইদের নাম – গোত্র জানা যাবে। বুধবার তাকে তদন্তকারী পুলিশ আদালতে প্রেরণ করবে, রিমান্ডের আবেদন জানিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *