ডেস্ক রিপোর্টার,১৩ আগস্ট।।
কুকুর বিক্রি ও কুকুরের মাংস ভক্ষণ কেন্দ্র করে উত্তাল কৈলাসহরের রাজনীতি। এই ঘটনা নিয়ে হীরাছড়া চা বাগান এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরেই এক পক্ষের পাশে দাঁড়ায় শাসক দল বিজেপি। এবং অপর গোষ্ঠী পাশে পেয়ে যায় কংগ্রেসকে।
স্থানীয় বিজেপির নেতৃত্বের আভিযোগ, মারপিটের ঘটনায় চন্দন দাস নামে এক বিজেপি কর্মীর চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। বর্তমানে সে নেপালে চিকিৎসাধীন। পরবর্তী সময় বিজেপির পক্ষ থেকে জেলা পুলিশ সুপার, এবং ইরানি থানায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে।
এরপরে পাল্টা মাঠে নামে কংগ্রেস।মঙ্গলবার রাতে কৈলাসহর ইরানি থানায় একটি ডেপুটেশন দিয়েছিল কৈলাসহর ব্লক কংগ্রেস কমিটি।তারা ঘটনার সুষ্ঠ বিচারের দাবী করে। ডেপুটেশনে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য্য। তিনি জানান, রাজারাম নুনিয়া মুন্ডা একজন সক্রিয় কংগ্রেসকর্মী। রাজারাম নুনিয়া মুন্ডার স্ত্রী সূর্যি গৌড়ও উগলে দিয়েছেন ক্ষোভ।

