মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, এতো দিন মথার লোকজন গুলতি দিয়ে আমাদের লোকজনকে আক্রমণ করতো। এখন তারা বিহার থেকে বন্দুক আমদানি করেছে। এই বন্দুক দিয়েই এখন আক্রমণ করছে।

ডেস্ক রিপোর্টার , ৯ এপ্রিল।।
    খোয়াই বেহেলা বাড়িতে অনুষ্ঠিত বিজেপির জনসভায় প্রদ্যুৎ কিশোর ও তার দল তিপ্রামথাকে তুলোধুনো করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, এতো দিন মথার লোকজন গুলতি দিয়ে আমাদের লোকজনকে আক্রমণ করতো। এখন তারা বিহার থেকে বন্দুক আমদানি করেছে। এই বন্দুক দিয়েই এখন আক্রমণ করছে। সম্প্রতি তেলিয়ামুড়ার দুষ্কিতে বিজেপির কর্মী – সমর্থকদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়েছে মথার গুণ্ডারা। আসলে তারা মুখে বলছে থানসা। বাস্তব অর্থে তারাই আঘাত করছে জনজাতিদের।

তেলিয়ামুড়ার দুষ্কিতে মথার বুলেট বর্ষণের ছবি।

২০২১- এ ক্ষমতায় এসে অনৈতিক ভাবে ১৩০টি ভিসি তৈরি করেছিলো মথা।

মুখ্যমন্ত্রী বলেন, মথার নেতারা মানুষকে বিভ্রান্ত করছে জোট নিয়ে। মথার দিল্লিতে গিয়েছিলেন বিজেপির সঙ্গে জোট করতে। কিন্তু বিজেপির দিল্লি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন জোট হবে না। এরপর রাজ্যে এসে তিনি বলছেন, জনজাতিদের  থানসার জন্য জোট করেন নি। ভিলেজ কমিটি নির্বাচন নিয়েও মানুষকে ভুল বুঝাচ্ছেন। ২০২১- এ ক্ষমতায় এসে অনৈতিক ভাবে ১৩০টি ভিসি তৈরি করেছিলো মথা। নিয়ম অনুযায়ী, ভিসির কমিটি ও গ্রামের লোকজনের মতামত ব্যতীত ভিসির সংখ্যা বাড়ানো যায় না। এটা বুঝতে রাজি নন মথার নেতারা।
      

বেহেলা বাড়িতে মুখ্যমন্ত্রীর জনসভায় উপস্থিত লোকজন।

বিপদ বুঝে গেজেট নোটিফিকেশন করে ভিলেজ কাউন্সিলগুলিকে বাতিল করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে তাদের নিয়োগ করা আইনজীবী জানিয়ে দেন এই পদ্ধতিতে ভিলেজ কাউন্সিল বাড়ানো যায় না। এরপর বিপদ বুঝে গেজেট নোটিফিকেশন করে ভিলেজ কাউন্সিলগুলিকে বাতিল করা হয়েছে।


মুখ্যমন্ত্রী কটাক্ষ করে তিপ্রামথা পার্টিকে তিপ্রা মিথ্যা বাদী পার্টি বলেও আখ্যায়িত করেন। সব মিলিয়ে এদিন বেহেলা বাড়িতে মুখ্যমন্ত্রী তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোরকে কৌশলে চাবুকাঘাত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *