মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বক্তব্য, বিজেপি নেতৃত্বাধীন সরকার উন্নয়নের সংকল্পকে সামনে রেখে প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন নতুন প্রকল্পের সূচনা করে চলেছে। এই ধারাবাহিকতায়, শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও বিদ্যালয় শিক্ষা পরিকাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে।

ডেস্ক রিপোর্টার, ৪ ফেব্রুয়ারি।।
            সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জেলা ও মহকুমাগুলি সফর করছেন নিয়মিত ভাবে। বুধবার মুখ্যমন্ত্রী সফর করেন ঊনকোটি জেলার ফটিকরায়ে। সফর কালে মুখ্যমন্ত্রী অংশ নেন ফটিকরায়ের ঐতিহ্যবাহী মিলনমেলায়। প্রচুর লোকসমাগমের মধ্যে মুখ্যমন্ত্রী মিলন মেলার শুভ উদ্বোধন করেন।
     শুধু তাই নয়, এই সফরে মুখ্যমন্ত্রী ফটিকরায়ে মনু নদীর উপর (সায়দারপার থেকে সারদাপল্লী পর্যন্ত) পাকা সেতুর শিলান্যাস করেন। পূর্ব   রাতাছড়াস্থিত হাজিবাড়ি পি.এম.শ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নব নির্মিত পাকা বাড়ির উদ্বোধন করেন।নবনির্মিত সুদৃশ্য ভবনটি নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ৪০ লক্ষ টাকা। স্কুলের পাকা বাড়ি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, “গুণগত শিক্ষার দ্বারাই সমাজের প্রান্তিক জনপদের নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার প্রকৃত উন্নতি সম্ভব। ” মুখ্যমন্ত্রী যোগ করেন, ঊনকোটি জেলার কুমারঘাটে পিএমশ্রী হাজীবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন প্রমাণ করে বিজেপি সরকারের “কাজের সদিচ্ছা”।
     মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বক্তব্য, বিজেপি নেতৃত্বাধীন সরকার উন্নয়নের সংকল্পকে সামনে রেখে প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন নতুন প্রকল্পের সূচনা করে চলেছে। এই ধারাবাহিকতায়, শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও বিদ্যালয় শিক্ষা পরিকাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *