ডেস্ক রিপোর্টার,৮ আগস্ট।।
মাদক কারবারীদের বধ্যভূমি আমতলী – খয়েরপুর বাইপাস সড়ক। আমতলী থেকে খয়েরপুর আসার পথে একটি অটোতে তল্লাশি চালিয়ে পুলিশ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকারী ট্যাবলেটের বাজার মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা। পুলিশ আটক করেছে অটোর চালককে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, সে কোথায় থেকে এই ইয়াবা ট্যাবলেটের চালান সংগ্রহ করেছে। জানিয়েছেন পশ্চিম জেলার নতুন পুলিশ সুপার নমিত পাঠক।

