তেলিয়ামুড়া ডেস্ক, ১লা ফেব্রুয়ারি।।
                     এক রাতে তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মূল ফটকের সামনে পর পর দু-দুটি দোকানে দুঃসাহসিক চুরি। দোকানগুলি থেকে বেশ কিছু  সামগ্রী সহ নগদ অর্থ ও গ্যাস সিলিন্ডার নিয়ে যায় চোরের দল। এই ঘটনায় প্রায় নিঃস্ব হয়ে যায় দোকানের মালিকরা। তারা একেবারেই ক্ষুদ্র ব্যবসায়ী। এই ঘটনার প্রেক্ষিতে থানায় দায়ের করা হয়েছে মামলা। পুলিশ খবর পেয়ে রুটিন মাফিক ঘটনাস্থলে এসে পরিদর্শন করে যায়। স্থানীয় লোকজনের প্রাথমিক ধারণা, এটা কোনো পেশাদার চোর চক্রের কাজ নয়। সাধারণ নেশাগ্রস্থ যুবকরা এই চুরির ঘটনা সংঘটিত করেছে। নেশা সামগ্রীর টাকা জোগাড় করতেই মাদকাসক্তরা হাত সাফাইয়ের কাজে মত্ত হয়ে উঠেছে।
     তেলিয়ামুড়া থানা এলাকায় সিরিয়াল চুরির ঘটনা ঘটলেও নির্বিকার পুলিশ। রাতের আধারে পুলিশি টহল প্রায় নেই বললেই চলে গোটা শহরে। স্বাভাবিক ভাবেই এই সুযোগকে কাজে লাগিয়ে রাতের আঁধারে হাত খুলে হাত সাফাই করে দাগি চোর সহ নেশাগ্রস্থ যুবকরা। ফলে আতঙ্ক গ্রস্থ হয়ে উঠেছে নগরের মানুষ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *