সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রতি এমন আচরণ প্রশাসনের মানসিকতা ও দায়িত্ববোধ নিয়ে বড় প্রশ্ন উঠেছে। জনতার সমস্যার কথা শোনার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে ঠিকেই, কিন্তু  সেই সমস্যার খবর জনতার কাছে পৌঁছে দেওয়া মাধ্যম সাংবাদিকরাই  অবহেলার শিকার হয়েছে।

তেলিয়ামুড়া ডেস্ক,৩রা
         খোয়াই জেলাশাসকের উদ্যোগে মঙ্গলবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো ‘ডি.এম জনতার দরবার’। এই কর্মসূচির সার্বিক আয়োজন করে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন। খোদ মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী নিজে সাংবাদিকদের আমন্ত্রণ জানালেও বাস্তবে তাঁদের জন্য অপেক্ষা করছিল চরম অব্যবস্থা ও অপমানজনক পরিস্থিতি। 
অনুষ্ঠানের মঞ্চে পৌঁছে দেখা যায়, সাংবাদিকদের জন্য কোনও বসার আসন রাখা হয়নি। ফলে বাধ্য হয়ে মাটিতে বসেই সংবাদ সংগ্রহ ও কভারেজ করতে হয় তাঁদের। 
         অভিযোগ, জেলা শাসকের অফিসে কর্মরত  সরকারি কর্মচারী রতন কলই সংবাদ সংগ্রহে ব্যস্ত সাংবাদিকদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে তাঁদের কাজ আরও বিঘ্নিত হয়।সবচেয়ে বিস্ময়কর বিষয়, সাংবাদিকদের এই করুণ অবস্থার দৃশ্য চোখের সামনে ঘটলেও  চেয়ারে বসে থাকা জেলাশাসক, মহকুমা শাসক সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা ছিলেন সম্পূর্ণ নীরব।
     সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রতি এমন আচরণ প্রশাসনের মানসিকতা ও দায়িত্ববোধ নিয়ে বড় প্রশ্ন উঠেছে। জনতার সমস্যার কথা শোনার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে ঠিকেই, কিন্তু  সেই সমস্যার খবর জনতার কাছে পৌঁছে দেওয়া মাধ্যম সাংবাদিকরাই  অবহেলার শিকার হয়েছে।
এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অন্যদিকে জনতার দরবারে আসা সাধারণ মানুষও পড়েছেন দুর্ভোগে। প্রখর রোদে মাথার উপর কোনও ছাউনি না থাকায় দাঁড়িয়েই পরিষেবা নিতে হয়েছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *