তেলিয়ামুড়া ডেস্ক, ৪ এপ্রিল।।
                    নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে! ঘটনা তেলিয়ামুড়া বিধানসভায়। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ দলের স্থানীয় একাধিক নেতাদের বিরুদ্ধে ইঙ্গিত পূর্ণভাবে সামাজিক মাধ্যমে সুমন দাস নামের একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বিরুপ পোস্ট করাকে ঘিরে সাইবার থানায় মামলা করেন বিধায়ক কল্যাণী সাহা রায়। এই মামলার পরিপ্রেক্ষিতে সাইবার থানার পুলিশ থানায় মামলা রুজু করে। এই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে ফেসবুক অ্যাকাউন্টটি সন্দীপন চক্রবর্তী নামের এক বিজেপি কর্মীর ফোন নাম্বার দিয়ে খোলা হয়েছে এবং তেলিয়ামুড়ার বিজেপি কর্মী দ্বীপনাথ ভৌমিকের ফোন নাম্বার থেকে ইন্টারনেট ব্যবহার করে এই ফেসবুক একাউন্টটি পরিচালনা করা হতো অর্থাৎ এই ফেসবুক অ্যাকাউন্টটি পরিচালনার ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই দুই বিজেপি কর্মী জড়িত বলে অভিযোগ। যথারীতি সন্দীপন চক্রবর্তী  দুজনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

বিজেপির দুই অভিযুক্ত কর্মী।

সেই পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম থানার মামলার তদন্তকারী অফিসারদের একটি দল শনিবার তেলিয়ামুড়ায় এসে উক্ত দুই অভিযুক্ত বাড়িতে যায় তাদের জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে, কিন্তু গিয়ে তাদের বাড়িতে কাউকে খুঁজে পাইনি বলে পুলিশ জানিয়েছেন। সূত্রের খবর পুলিশ আসার আভাস পেয়ে ওই দুই যুবক গা ঢাকা দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এইটুকু বলা যায় যে নিজের দলের নেতৃত্বদের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটানো সম্পূর্ণ দল বিরোধী কার্যকলাপ, এখন এটাই দেখার বিষয় বিজেপি দল ওই দুই কর্মীর বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের জন্য কি ব্যবস্থা গ্রহণ করে।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *