ডেস্ক রিপোর্টার, ৪ নভেম্বর।।
      সাতচাঁদ ব্লকে সিপিআইএমের ডেপুটেশন কেন্দ্র করে মঙ্গলবার দিন ভর তপ্ত হয়ে উঠে সাব্রুমের রাজনৈতিক পরিমন্ডল। এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে বাম নেতা – কর্মীরা সংঘবদ্ধ ভাবে ডেপুটেশনের বিশাল মিছিল করে বের হয় রাজপথে। বামেদের অভিযোগ, বিজেপির গুণ্ডাবাহিনীর নির্দেশে পুলিশ তাদের মিছিলের পথ আটকে দেয়। এই ঘটনার জের ধরে মুহূর্তে তপ্ত হয়ে পরিবেশ। তীব্র প্রতিরোধ গড়ে তুলে বাম নেতা – কর্মীরা। শেষ পর্যন্ত পুলিশি বাধার হার্ডেল টপকে দলীয় ঝান্ডা হাতে নিয়ে সাতচাদ ব্লকে সাত দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেয় সিপিআইএম।
    এদিনের ডেপুটেশন স্থলে জমায়েতে সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা সাব্রুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তীব্র ভাষায় বিজেপির দূর্নীতি নিয়ে সরব হন। তিনি বলেন, মঙ্গলবার দিনেই বিজেপির শনির দশা লেগেছে ।
     এদিন সিপিআইএমের ডেপুটেশনের প্রচুর লোকের সমাগম হয়েছে।নিঃসন্দেহে বামেদের এই লোকবল চিন্তার ভাঁজ পড়বে সাব্রুমের ভাজপা শিবিরে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *