ডেস্ক রিপোর্টার, ১২ এপ্রিল।।
১৫- জিরানিয়া কেন্দ্রে বিকল ইভিএম। বহু কেন্দ্রে পোলিং এজেন্টকে জোর করে বুথ কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। অভিযোগের তীর তিপ্রামথার দিকে।ভোট দিতে এসে এই অভিযোগ করেছেন জিরানিয়া কেন্দ্রের বাম দলের প্রার্থী রাধাচরণ দেববর্মার। তিনি বলেন, মধ্য প্রদেশ থেকে পুরানো ইভিএম আনা হয়েছে রাজ্যে। এই কারণেই গণহারে নষ্ট হচ্ছে ইভিএম। তার কথায়, রাজ্যে বিজেপি – মথার সরকার গঠনের পর থেকেই গনতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে।

