ডেস্ক রিপোর্টার,১২ ফেব্রুয়ারি।।
“এডিসি নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটির নির্বাচন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।”- দাবি তিপ্রামথার নেতৃত্বের। তার জন্য তারা কৃতিত্ব দিচ্ছেন মথার ফাউন্ডার প্রদ্যুৎ কিশোরকে। সুপ্রিম কোর্টে জয়ে জন্য বুবাগ্রাকে ধন্যবাদ জানিয়েছে বিধায়ক রঞ্জিত দেববর্মার খাস তালুক রামচন্দ্র ঘাটে মথার নেতা – কর্মীদের বিশাল বাইক মিছিল। জানিয়েছেন মিছিলে উপস্থিত মথার নেতৃত্ব।
বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ রামচন্দ্র ঘাটের নাকা পয়েন্ট থেকে মিছিল শুরু হয়।খোয়াই বাইজাল বাড়ি, বেলংফা সহ বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল শেষ হয় পদ্মবিল বাজারে। সেখানে করা হয় সভা। এই বাইক মিছিলের নেতৃত্বে ছিলো তিপ্রামথার খোয়াই জেলা সভাপতি সোহেল দেববর্মা। এই বাইক মিছিলের প্রায় ছয় শতাধিক বাইক অংশ নিয়েছে বলে দাবি মথা নেতৃত্বের।

