ডেস্ক রিপোর্টার,৬ ডিসেম্বর।।
       দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডাঃ বি আর আম্বেদকরের ৭০তম প্রয়াণ দিবস ছিলো শুক্রবার। রাজ্যেও যথাযত মর্যাদায় পালিত হয় বি.আর আম্বেদকরের প্রয়াণ দিবস। এদিন সরকারিভাবে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে আম্বেদকরের প্রয়াণ দিবস পালিত হয়।  উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থাকা আম্বেদকরের আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে সম্মান জানানো হয় দেশের দলিল আন্দোলনের এই নেতাকে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। রাজ্য সরকারের তপশিলি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল ।রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু তাঁর বক্তব্যে ডাঃ বি আর আম্বেদকরের দেশ ও মানুষের হিতে করা কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। এবং তুলে ধরেন এই সংক্রান্ত তথ্য।
রাজ্য সরকারের তপশিলি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসও তাঁর বক্তব্যে বি আর আম্বেদকরের কর্মজীবনের নানান বিষয় নিয়ে আলোচনার করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *