ডেস্ক রিপোর্টার, ৮ সেপ্টেম্বর।।
                    “সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত  সরকারি পরিষেবা পৌঁছে দিতে  সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।”- বক্তা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি।এদিন মুখ্যমন্ত্রী সমাজ কল্যাণ দপ্তরের অধীনে থাকা ১৪টি প্রকল্পের শুভ উদ্বোধন সহ  ৫টি প্রকল্পের শিলান্যাস করেন।
রাজ্য সরকার অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাধ্যমে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর আহার পৌঁছে দিতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। এবং একই সঙ্গে  অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের জন্যও অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।










Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *