মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মথার শাসন কালে এডিসির দুর্নীতি নিয়ে সরব হন। মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন খুমুলুঙ হাসপাতালের জন্য দফায় দফায় ৬০ কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু হাসপাতালের কোনো উন্নয়ন হয় নি। তৎকালীন সময়ে এডিসির সিইও দায়িত্বে ছিলেন আইএএস সি কে জমতিয়া।

ডেস্ক রিপোর্টার , ৭ এপ্রিল ।।
     “আসন্ন এডিসি ভোটের গণনার পর প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথাকে আর খুঁজে পাওয়া যাবে না। তারা পাহাড়ের কোলে হারিয়ে যাবে।”- বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
  মঙ্গলবার তেলিয়ামুড়া দুস্কিতে নির্বাচনী জনসভায় প্রদ্যুৎ কিশোরকে হুশিয়ারি দিয়ে একথা বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর জনসভা শুরুর আগে বিজেপির মিছিলে বুলেট ও গ্রেনেড হামলার অভিযোগ উঠেছে তিপ্রামথার কর্মী – সমর্থকদের দিকে।
    এদিন মুখ্যমন্ত্রী ভাষণ দিতে গিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিপ্রামথাকে। তিনি বলেন,
আসন্ন এডিসি ভোটের গণনার পর প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথাকে আর খুঁজে পাওয়া যাবে না। তারা পাহাড়ের কোলে হারিয়ে যাবে।
      মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মথার শাসন কালে এডিসির দুর্নীতি নিয়ে সরব হন। মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন খুমুলুঙ হাসপাতালের জন্য দফায় দফায় ৬০ কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু হাসপাতালের কোনো উন্নয়ন হয় নি। তৎকালীন সময়ে এডিসির সিইও দায়িত্বে ছিলেন আইএএস সি কে জমতিয়া। মথার প্রধান প্রদ্যুৎ কিশোর দুর্নীতি ঢাকতে সি কে জমতিয়াকে টিকিট উপহার দিয়েছেন। মুখ্যমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন, সব দুর্নীতির তদন্ত চলছে। প্রমাণিত হলে কাউকে ছাড়া হবে না।
 রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ভর জনসভায় তথ্য তুলে ধরে দেখিয়ে দিয়েছেন, বিজেপি সরকার জনজাতি উন্নয়নের জন্য কিভাবে টাকা দিয়েছে এডিসিকে। আবার সরাসরি রাজ্য সরকারও খরচ করেছে অর্থ।এদিন জনসভায় মুখ্যমন্ত্রী প্রদ্যুৎ কিশোরকে লক্ষ্য করে হিটলার প্রসঙ্গ টেনে এনে, বুঝিয়ে দেন আগামী দিনে প্রদ্যুৎ কিশোরের করুন অবস্থা অপেক্ষা করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *