তেলিয়ামুড়া ডেস্ক, ৮ এপ্রিল।।
                       আসন্ন স্ব-শাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার রাজনৈতিক মহল এখন তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। এই আবহেই ১১ মহারানীপুর তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রের তিপ্রামথা মনোনীত প্রার্থী উৎপল দেববর্মার সমর্থনে বুধবার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন মানিক বাজার এলাকায় এক বিশাল জনসভার আয়োজন করা হয়।
                    এই জনসভায় প্রধান আকর্ষণ ছিলেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তার উপস্থিতিকে কেন্দ্র করে সভাস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হেলিকপ্টারে চেপে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সভাস্থলে উপস্থিত হতেই বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং জোরালো স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা।
                সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন আসন্ন নির্বাচনে তিপ্রামথার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, মানুষের সমর্থনই তাদের সবচেয়ে বড় শক্তি এবং এই সমর্থনকে সঙ্গে নিয়েই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে চায় দল। পাশাপাশি, তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
               এদিনের সভায় উপস্থিত ছিলেন ১১ মহারানীপুর-তেলিয়ামুড়া কেন্দ্রের প্রার্থী উৎপল দেববর্মা সহ দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা। সভার মাধ্যমে নির্বাচনের আগে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করল তিপ্রামথা, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *