ডেস্ক রিপোর্টার, ৮ এপ্রিল।।
               স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের নির্বাচনী সভা থেকেই ২৮ – র বিধানসভার নির্বাচনের পর আগরতলা দখলের হুংকার প্রদ্যুৎ কিশোরের।আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার  ৯ – হালহালি আশারামবাড়ি ও ১২ – রামচন্দ্রঘাট নির্বাচনী কেন্দ্রের মথা সমর্থিত প্রার্থী জেমস দেববর্মা এবং প্রশমিত দেববর্মার সমর্থনে পর পর দুইটি নির্বাচনী সভা করেন তিপ্রামথার সুপ্রিমো।
    এদিন প্রথম সভা করেন ৯ হালাহালি – আশারামবাড়ি কেন্দ্রে। দলীয় প্রার্থী প্রশমিত দেববর্মার সমর্থনে চাম্পাহাওর ভারত সর্দার পাড়া বিদ্যালয়ের মাঠে। প্রদ্যুৎ কিশোর দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, ” নূন্যতম ২৪টি আসন নিয়ে পুনরায় তিপ্রামথা দখল করবে খুমুলুঙ। এবং গঠন করছে সরকার।
       প্রদ্যুৎ তাঁর বক্তব্যের মাধ্যমে নানান ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে কটাক্ষ করেন। প্রদ্যুৎ বিজেপিকে ধোঁকাবাজ বলে মন্তব্য করে বলেন, ” ২৩- র বিধানসভা নির্বাচনে তিপ্রামথা সাহায্য না করলে, ক্ষমতায় বসতে পারতো না বিজেপি। হাত ছাড়া হতো মুখ্যমন্ত্রীর চেয়ার। কিন্তু এখন ভাজপা নেতৃত্ব সব ভুলে গিয়েছেন।”
        ৯ – হালাহালী কেন্দ্রের নির্বাচনী সভা শেষে ১২ রামচন্দ্রঘাট নির্বাচনী কেন্দ্রের তিপ্রামথা প্রার্থী জেমস দেববর্মার সমর্থনে রতনপুর বাজার সংলগ্ন একটি মাঠে  নির্বাচনী সভা করেন প্রদ্যুৎ। সভায় নাম না করে জোট সরকারের বনমন্ত্রী তথা খোয়াই আশারামবাড়ি বিধানসভার তিপ্রামথার বিধায়ক অনিমেষ দেববর্মার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। ঘুরিয়ে অনিমেষকে গদ্দার বলেও আখ্যায়িত করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *