ডেস্ক রিপোর্টার, ১১ ফেব্রুয়ারি।।
আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচন। গণনা হবে ২১ ফেব্রুয়ারি।এবারের বার নির্বাচনে হাইকোর্টে পোলিং বুথ হবে সাতটি। হাইকোর্টের বাইরে জেলা স্তরে বুথ থাকবে ৮টি। বুধবার হাই কোর্টে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন, রিটার্নিং অফিসার এসসি দাস।রিটার্নিং অফিসার এসসি দাস জানিয়েছেন, ত্রিপুরা বার কাউন্সিলের ভোটে মূলত লড়াই হবে ১১টি আসনের। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৪ জন প্রার্থী।

ত্রিপুরা বার কাউন্সিলের ভোট নিয়ে বরাবর আইনজীবীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এবারই আইনজীবীদের বিভিন্ন প্যানেলের মধ্যে চলছে টান টান উত্তেজনা।

