ডেস্ক রিপোর্টার, ১৬ ডিসেম্বর।।
       রোমান স্ক্রিপ্ট ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেছিলেন, বিদেশী ভাষার স্ক্রিপ্ট রাজ্যে চালু করার দাবী করছে তিপ্রামথা। এটা হওলাদ করা একটা স্ক্রিপ্ট।মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, বিজেপি সরকার রোমান স্ক্রিপ্ট চালুর বিপক্ষে।মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর ঝর উঠে রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিপ্রামথার ফাউন্ডার প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ তাঁর দলের প্রথম সারির নেতারা।
     এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন অর্থাৎ টিএসএফ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে টি এস এফ নেতৃত্ব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এই বক্তব্য তারা মানতে রাজি নয়। উত্তর পূর্বাঞ্চলের আসাম, মেঘালয়ে রোমান স্ক্রিপ্ট চালু করা হয়েছে। তাহলে ত্রিপুরায় নয় কেন?
       আগামী ১৮ ডিসেম্বর সন্ধ্যায় আগরতলা শহরে প্রতিবাদ মিছিল করবে টিএসএফ। মিছিল শুরু হবে আস্তাবল মাঠ থেকে। শেষ হবে স্টেট মিউজিয়ামের সামনে।জানিয়েছেন টিএসএফ নেতা
                রাজনীতিকরা বলেছেন, আগামী দিনে রোমান স্ক্রিপ্ট ইস্যুতে শাসক গোষ্ঠীর দুই শরিক বিজেপি ও তিপ্রামথার মধ্যে সংঘাত আরো গভীর হবে। তপ্ত হয়ে উঠবে রাজ্যের শহর ও পাহাড়ের রাজনীতি। চ্যালেঞ্জের মুখে পড়বে রাজ্যের আইন-শৃঙ্খলা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *