তেলিয়ামুড়া ডেস্ক , ৬ এপ্রিল।।
ফের জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনা, গুরুতর আহত চার! সোমবার সকাল নাগাদ তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকায় একটি কাঠের লগ বোঝাই গাড়ির সঙ্গে দুই বাইকের সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় দুটি বাইকে থাকা মোট চারজন। এই দুর্ঘটনা চাক্ষুষ করতে পেরে এলাকার লোকজন তৎক্ষণাৎ খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের, ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালের দায়িত্বে থাকা জিডিএ কর্মীদের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না, দীর্ঘ সময় অপেক্ষার পর জিডিএ কর্মীরা আসলে আহতদের পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়, সে সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত চারজনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ উন্নত চিকিৎসার জন্য তিনজনকে জিবি হাসপাতালে রেফার করে দেয় এবং আর এক জনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।

