ডেস্ক রিপোর্টার ,২ নভেম্বর।।
      অবশেষে প্রদ্যুৎ কিশোরের মাথায় হাত। রাজ্য প্রশাসন বাতিল করে দিয়েছে প্রদ্যুৎ কিশোরের যুব ব্রিগেড ইউথ তিপ্রা ফেডারেশনের মিছিল ও জনসভা। সদর প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত চিঠি দিয়ে প্রদ্যুৎ কিশোরের যুব সংগঠনকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
       


প্রশাসন তাদের দেওয়া নোটিশে স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছে, শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভা করা যাবে না। একই ভাবে শহরে করা যাবে না মিছিল। প্রসাশন যুক্তি, এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ ময়দানে চলমান আন্তর্জাতিক এক্সপো এবং আইন – শৃঙ্খলার নিরাপত্তা জনিত কারনে এই সিদ্ধান্ত।
   প্রসঙ্গত, আগামী ৭ নভেম্বর প্রদ্যুৎ কিশোরের যুব ব্রিগেডের ডাকে আগরতলায় মিছিল ও জনসভা করার সিদ্ধান্ত নিয়েছিল তিপ্রামথা। এদিন রাজ্য জুড়ে তিপ্রামথা ঝামেলা পাকাতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ইঙ্গিত দিয়েছিল মথার কর্মী সমর্থকরা। শুধু তাই নয়, রাজ্য পুলিশকে কুকুর বলেও আখ্যায়িত করে তাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিল প্রদ্যুৎ অনুগামীরা। এই সংক্রান্ত বার্তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
                 যদিও প্রশাসন জানিয়ে দিয়েছে, টিওয়াইএফ ইচ্ছা করলে বিকল্প জায়গাতে তাদের মিছিল ও সভা করতে পারবে। এই ক্ষেত্রে প্রশাসন সমস্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *