তেলিয়ামুড়া ডেস্ক,১২ ফেব্রুয়ারি।।
                পড়শী  মহিলার মারধর ও শ্লীলতাহানির  অভিযোগে গ্রেফতার এক যুবক। তার নাম নাম সুকমল রায়। ঘটনা গত ৯ ফেব্রুয়ারি। ঘটনাস্থল তেলিয়ামুড়া থানার  কালিটিলা এলাকায়। বৃহস্পতিবার মহিলার মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত সুকমলকে গ্রেফতার করেছে।
    পুলিশ জানিয়েছে, কোনো একটি বিষয় নিয়ে প্রতিবেশী এক মহিলার সঙ্গে বাকবিতণ্ডা হয় সুকমল রায়ের। এরপর সুকমল উত্তেজিত হয়ে মহিলাকে মারধর সহ শ্লীলতাহানি করে। সুকমলের হামলায় গুরুতর জখম মহিলাকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় জিবি হাসপাতালে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আহত মহিলার তরফে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় আইন সংহিতার ৭নম্বর ধারায় শ্লীলতাহানি ও মারধরের মামলা রুজু করে। এবং গ্রেফতার করে অভিযুক্ত সুকমল রায়কে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *