ডেস্ক রিপোর্টার,১৬ ফেব্রুয়ারি।।
                দাদাকে খুনের চেষ্টা এবং বৌদিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক। নাম ঝুটন রায়। পেশায় গাড়ি মেকানিক।বাড়ি কাঞ্চনমালা এলাকায়। ঘটনা রবিবার সন্ধ্যায়। অভিযুক্ত ঝুটিন রায়কে সোমবার আদালতে সোপর্দ করে পুলিশ। এলাকার মানুষ অভিযুক্ত ঝুটন দাসের কঠোর শাস্তির দাবী করেছে।
      পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় ঝুটন দাস তার বাড়িতে গিয়ে ঝগড়া লাগে দাদা গৌতম রায় ও তার স্ত্রীর সঙ্গে । এক সময় দাদা গৌতমকে চেয়ার দিয়ে আঘাত করে ঝুটন। গৌতম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এই ঘটনার প্রতিবাদ করেন তার বৌদি। অভিযোগ, তখন ঝুটন তার বৌদিকে ঘরে ঢুকিয়ে ধর্ষনের চেষ্টা করে। এবং প্রচন্ড ভাবে মারধর করে। তাদের আত্মচিৎকারে  ছুটে আসে প্রতিবেশীরা। তারা ঝুটনকে আটক করে। খবর দেয় আমতলী থানায়। ছুটে আসে পুলিশ। তাকে গ্রেফতার করা নিয়ে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *