সম্প্রতি রণবীর কাণ্ডে তপ্ত বিশালগড়। গোটা বিশালগড়ে জনমনে বিরাজ করছে আতঙ্ক। স্বাভাবিক কারণেই তটস্থ পুলিশ প্রশাসন। এখনো ধরাছোঁয়ার বাইরে রণবীর। এই পরিস্থিতিতে দক্ষিন চাম্পামুড়া কলোনী থেকে অস্ত্র উদ্ধার বিশালগড়ে হাতছানি দিচ্ছে অতীতের কালো দিনগুলিকে।
ডেস্ক রিপোর্টার, ২৪ মার্চ।।
ফের অশান্ত হয়ে উঠছে বিশালগড়! ফিরছে আটের দশকের অপরাধের দৃশ্য। রণবীর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই বিশালগড়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র। সোমবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশ স্থানীয় দক্ষিন চাম্পামুড়া কলোনী থেকে পিস্তল সহ এক যুবককে গ্রেফতার করে।ধৃত যুবকের নাম কর্ন দাস। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দশটি তাজা কাতুর্জ, একটি ম্যাগাজিন। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে অনুসন্ধানকারী পুলিশ। আদালত তাকে পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেয়।কিভাবে কর্ণের কাছে এলো আগ্নেয়াস্ত্র? খতিয়ে দেখছে পুলিশ।
বিশালগড় থানার পুলিশ জানিয়েছে, এদিন রাতে প্রাপ্ত খবরের ভিত্তিতে দক্ষিন চাম্পামুড়া কলোনীস্থিত সমীর দাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। রাতে গোটা বাড়ি কর্ডন করে নেয়। এরপর বাড়ি প্রবেশ করে সমীর দাসের ছেলে কর্ন দাসকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয়, ঘরের মধ্যেই লুকিয়ে রাখা আছে পিস্তল। শেষ পর্যন্ত পুলিশ উদ্ধার করে পিস্তলটি। সঙ্গে দশ রাউন্ড তাজা বুলেট ও ম্যাগাজিন। পুলিশ কর্ন দাসকে গ্রেফতার করে নিয়ে আসে থানায়। তার বিরুদ্ধে রুজু করা হয় অস্ত্র আইন।

সম্প্রতি রণবীর কাণ্ডে তপ্ত বিশালগড়। গোটা বিশালগড়ে জনমনে বিরাজ করছে আতঙ্ক। স্বাভাবিক কারণেই তটস্থ পুলিশ প্রশাসন। এখনো ধরাছোঁয়ার বাইরে রণবীর। এই পরিস্থিতিতে দক্ষিন চাম্পামুড়া কলোনী থেকে অস্ত্র উদ্ধার বিশালগড়ে হাতছানি দিচ্ছে অতীতের কালো দিনগুলিকে।
সোমবার রাতে অস্ত্র উদ্ধারের অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়া। সঙ্গে ছিলেন বিশালগড় থানার ওসি বিজয় দাস সহ বিশাল পুলিশ বাহিনী।