তেলিয়ামুড়া ডেস্ক,১৪ মার্চ।।
        তেলিয়ামুড়া থানাধীন লেম্বুছড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ২৪ বছর বয়সী যুবক প্রণজিৎ দাস। 
  স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পরিবারের অগোচরে প্রণজিৎ দাস আত্মহত্যার পথ বেছে নেন। সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। 
এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রণজিৎ শান্ত স্বভাবের যুবক ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়রা হতবাক। 
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তরুণ প্রণজিৎ দাসের এই মর্মান্তিক মৃত্যু আবারও সামনে আনল মানসিক চাপ ও ব্যাক্তিগত সংকটের ভয়াবহ পরিণতি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *