ডেস্ক রিপোর্টার,৬ জানুয়ারি।।
           রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে কু-রুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামকে সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার তাকে আগরতলার মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে সোপর্দ করেছিল পুলিশ। আদালত মামলার গুরুত্ব অনুধাবন করে তাকে পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে। আগামী ১৩ জানুয়ারি তাকে ফের তোলা হবে আদালতে।
        প্রসঙ্গত, অভিযোগ,গত বছরের জুন মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে কু – রুচিকর মন্তব্য করেছিলেন যুব কংগ্রেস নেতা। তার এই সমস্ত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এরপর পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করে।ঘটনার পর পরেই শাহাজাহান আত্মগোপন করেন। দীর্ঘ দিন পালিয়ে থাকার পর সোমবার রাতে শহরের জয়পুর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এবং নিয়ে আসে পশ্চিম আগরতলা থানায়। যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের গ্রেফতার নিয়ে প্রশ্নের মুখে পশ্চিম আগরতলা থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *