বিল্ল জমাতিয়ার মূল বাড়ি টাকারজলাতে। বর্তমানে তিনি থাকেন সদর উত্তরের লেম্বুছড়াতে।
প্রদেশ বিজেপির অন্দরের খবর অনুযায়ী, মহারানীপুর – তেলিয়ামুড়া আসনের বিজেপি প্রার্থী বিল্ল জমাতিয়া, এতদিন “শ্বশুর” মন্ত্রী বিকাশ দেববর্মার সিএ( Cabinet Assistant বা Confidential Assistant ) ছিলেন। অর্থাৎ একান্ত সচিব। এখন তিনি আসন্ন এডিসি নির্বাচনে এমডিসি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিল্ল জমাতিয়ার মূল বাড়ি টাকারজলাতে। বর্তমানে তিনি থাকেন সদর উত্তরের লেম্বুছড়াতে। এখানে থাকা বাড়িটিও নাকি “শ্বশুর” মন্ত্রী বিকাশ দেববর্মার। যাই হোক, শ্বশুরের তৈরি করা বাড়িতে মেয়ের জামাতা থাকবেন তাতে কাউর কোনো আপত্তি নেই। থাকার কথাও নয়। এটা একান্তই মন্ত্রী বিকাশ দেববর্মার পারিবারিক বিষয়। তা নিয়ে মাথা ব্যাথা নেই “জনতার মশাল”- রও।
স্থানীয় যুবকদের টিকিট না দিয়ে জামাতা স্নেহে অন্ধ মন্ত্রী বিকাশ দেববর্মা টিকিট বগলদাবা করেছেন বিল্ল জমাতিয়ার জন্য।
স্থানীয় বিজেপি কর্মীদের কথায়,প্রদেশ বিজেপি নেতৃত্বের এই হটকারী(!) সিদ্ধান্তে হতাশ বিজেপির স্থানীয় জনজাতি মোর্চার নেতা – কর্মীরা। কারণ, এই কেন্দ্রে বিজেপির জনজাতি নেতা – কর্মীরা তিপ্রামথার কর্মীদের সঙ্গে প্রতিদিন লড়াই করে টিকে রয়েছে। কিন্তু স্থানীয় যুবকদের টিকিট না দিয়ে জামাতা স্নেহে অন্ধ মন্ত্রী বিকাশ দেববর্মা টিকিট বগলদাবা করেছেন বিল্ল জমাতিয়ার জন্য।
অভিযোগ, বিকাশ দেববর্মা মন্ত্রী হওয়ার পর জামাতা বিল্ল জমাতিয়ারও নাকি আর্থিক বিকাশ হয়েছে কয়েকগুণ।
এটাই কি বিজেপির সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের নির্যাস? প্রশ্ন উঠছে বিজেপির অন্দর মহল থেকেই। অভিযোগ, বিকাশ দেববর্মা মন্ত্রী হওয়ার পর জামাতা বিল্ল জমাতিয়ারও নাকি আর্থিক বিকাশ হয়েছে কয়েকগুণ। এই সংক্রান্ত ফর্দও সামনে নিয়ে আসছে বিজেপির নেতা – কর্মীরা।
পরিশেষে বলতেই হয় পরিবার তন্ত্রের তীব্র সমালোচক বিজেপিই এখন ঢোগ গিলছে পরিবার তন্ত্রের ” বিষ বাষ্প”। নেপথ্যে অবশ্যই আসন্ন এডিসি নির্বাচনে প্রদেশ বিজেপির অন্যতম সৈনিক মন্ত্রী বিকাশ দেববর্মা।