তেলিয়ামুড়া ডেস্ক, ৬এপ্রিল।।
                  আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে জোর প্রচার পাহাড়ের শাসক দল তিপ্রামথার। সোমবার  ১১ মহারানীপুর কেন্দ্রের মথার প্রার্থী উৎপল দেববর্মার সমর্থনে তেলিয়ামুড়া বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকা থেকে বিশাল বাইক মিছিল বের করা হয়।এদিনের মিছিলটি ইকোপার্ক সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে  তেলিয়ামুড়া বাজার, চাকমা ঘাট, মুঙ্গিয়াকামী , ৪৩ মাইলসহ বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে প্রার্থী উৎপ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা,  নেতা মহেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা ।। মিছিল শুরুর প্রাক মুহূর্তে বিজেপি দল ছেড়ে আট পরিবারের ১৪ জন ভোটার মথাতে  যোগদান করে। দাবি রঞ্জিত দেববর্মার। নবাগতদের হাতে রঞ্জিত – উৎপল যৌথ ভাবে পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *