ডেস্ক রিপোর্টার,৩ রা মার্চ।।
সামনেই রাজ্যের এডিসি নির্বাচন। তার সঙ্গে প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন। এবং রাজ্যের সংবাদ মাধ্যমের সঙ্গে বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পালের সংঘাত।এই পরিস্থিতিতে দিল্লি সফর করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজনৈতিক ভাবে তাঁর এই সফর খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দিল্লি সফর কালে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মানসুখ মান্ডভিয়া ও সর্ব ভারতীয় ভারতীয় জনতা পার্টি সংগঠক ভি. সতীশের সঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের নানান প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। একই ভাবে সংগঠনিক ইস্যু নিয়ে আলোচনা করেন ভি সতীশের সঙ্গে। তাদের সঙ্গে আলোচনা কালে উঠে আসে সম্প্রতি রাম প্রসাদ পালের সঙ্গে সংবাদ মাধ্যমের সংঘাতের বিষয়টি।
মুখ্যমন্ত্রী তাঁর এবারের দিল্লি সফরে কি নির্যাস নিয়ে রাজ্যে ফিরে এসেছেন? আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হবে গোটা বিষয়টি। বলছেন বিজেপির লোকজন।

