তিপ্রামথার ঘরোয়া রাজনীতির সংসারে “ভগ্নিপতি” পরিচিত রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি একসময় ছিলেন মথার প্রধান প্রদ্যুৎ কিশোরের ছায়া সঙ্গী। মূলত রাজনৈতিক মহলে তিপ্রামথার সেকেন্ড ইন কমান্ড মনে করা হতো অনিমেষকে। কিন্তু এডিসি নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করার ইস্যুতে প্রদ্যুৎ – অনিমেষের মধ্যে মতানৈক্য ঘটে।এরপরেই পরিস্থিতি বিগড়ে যায়। অবনতি হয় সম্পর্কের।
ডেস্ক রিপোর্টার, ১১এপ্রিল।। রাত পোহালেই রাজ্য জুড়ে শুরু হবে এডিসি নির্বাচনের মহারণ। এই নির্বাচনে পাহাড় রাজনীতির দুই মেরুতে অবস্থান করছেন ভগ্নিপতি ও শ্যালক। আনুষ্ঠানিক ভাবে তারা এক মেরুতে থাকলেও অঘোষিত ভাবে রাজনীতির ময়দানে একে অপরের শত্রু পক্ষ। এই পারিবারিক ক্লেশকে কাজে লাগিয়ে ইতিমধ্যে ভগ্নিপতিকে ছুঁড়ে ফেলে দিয়ে শ্যালককে বুকে টেনে নিয়েছেন মথার প্রধান প্রদ্যুৎ।
এডিসি নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করার ইস্যুতে প্রদ্যুৎ – অনিমেষের মধ্যে মতানৈক্য ঘটে।
তিপ্রামথার ঘরোয়া রাজনীতির সংসারে “ভগ্নিপতি” পরিচিত রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি একসময় ছিলেন মথার প্রধান প্রদ্যুৎ কিশোরের ছায়া সঙ্গী। মূলত রাজনৈতিক মহলে তিপ্রামথার সেকেন্ড ইন কমান্ড মনে করা হতো অনিমেষকে। কিন্তু এডিসি নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করার ইস্যুতে প্রদ্যুৎ – অনিমেষের মধ্যে মতানৈক্য ঘটে।এরপরেই পরিস্থিতি বিগড়ে যায়। অবনতি হয় সম্পর্কের। একে বারে সাপে – নেওলের মতো। নির্বাচনে মথার হয়ে কোনো প্রচার করেন নি অনিমেষ। অভিযোগ, তিনি নাকি ঘরে বসে বিজেপির জয় নিশ্চিত করতেই অতিরিক্ত খাটা খাটানি করছেন।
বিজ্ঞাপন।
অনিমেষের সঙ্গে সম্পর্ক টান পড়তেই প্রদ্যুৎ সরাসরি প্রবেশ করে মন্ত্রীর পরিবারে।
অনিমেষের সঙ্গে সম্পর্ক টান পড়তেই প্রদ্যুৎ সরাসরি প্রবেশ করে মন্ত্রীর পরিবারে। অনিমেষকে ছুঁড়ে ফেলে প্রদ্যুৎ বুকে টেনে নেন তারই শ্যালক তথা প্রাক্তন জঙ্গি নেতা উৎপল দেববর্মাকে। এবং উৎপলকে এডিসি নির্বাচনে প্রদ্যুৎ টিকিটও দেন। ১১- মহারানীপুর – তেলিয়ামুড়া আসন থেকে মথার টিকিটে লড়াই করছেন উৎপল দেববর্মা। প্রদ্যুৎ নিজে উৎপলের হয়ে প্রচার করেছেন। এই মঞ্চে দাঁড়িয়ে শ্যালক উৎপলের সামনেই তার ভগ্নিপতি অনিমেষকে নিয়ে উপহাস করেছেন প্রদ্যুৎ।
প্রদ্যুৎ কিশোরের এই সমস্ত বক্তব্যের পর নিঃসন্দেহে শ্যালক উৎপল দেববর্মার সঙ্গে আরো দূরত্ব বাড়বে মন্ত্রী অনিমেষের।
রাজনীতিকরা বলছেন, প্রদ্যুৎ কিশোরের এই সমস্ত বক্তব্যের পর নিঃসন্দেহে শ্যালক উৎপল দেববর্মার সঙ্গে আরো দূরত্ব বাড়বে মন্ত্রী অনিমেষের। উৎপল চাইবেন ভোটে জয়ী হয়ে বুবাগ্রার কোলে বসে ভগ্নিপতি অনিমেষকে অতীতের সমস্ত পারিবারিক যন্ত্রণার জবাব দিতে। অন্যদিকে ঘরে বসেই প্রদ্যুৎ সহ শ্যালক উৎপল এবং সর্বোপরি তিপ্রামথার নিশ্চিত পরাজয়ের ব্লু প্রিন্ট তৈরিতে ব্যস্ত থাকবেন ভগ্নিপতি তথা বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।