প্রদ্যুৎ কিশোর আক্ষেপ করে বলেন, মুখ্যমন্ত্রীকে মঞ্চে বসিয়ে আমাকে ও আমার দলের নেতাদের জেলে ঢাকানোর কথা বলছেন বিজেপি নেতা। কিন্তু মুখ্যমন্ত্রী চুপ। রাজমাতা বিভূ কুমারী দেবীকে নিয়ে নানান কথা বলছে বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রীর মুখে কুলুপ। এই ভাবে জোট ধর্ম রক্ষা করা যায় না। এখন সিপিআইএম নয়, বিজেপির বড় শত্রু তিপ্রামথা। তাই আগামী দিনে বিজেপির সঙ্গে প্রদ্যুৎ থাকবেন কিনা তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন।

ডেস্ক রিপোর্টার,৩ রা ফেব্রুয়ারি।।
                        “বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনো দিন আমি, আমার পরিবার ও আমার দলকে অপমানিত হতে হয় নি। কিন্তু এখন প্রতিদিন বিজেপি নেতৃত্ব আমাদের অপমানিত করেছেন।”- বক্তা তিপ্রামথার ফাউন্ডার প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদ্যুৎ একথা বলেছেন।
    প্রদ্যুৎ কিশোর বারবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সময় কালের প্রশাসনের কথা টেনে বলেন, ” বর্তমান প্রশাসন ও বিজেপি জনজাতিদের অধিকার হরণ করার ষড়যন্ত্র করছে। এডিসি এলাকা দখল নেওয়ার জন্য তৈরী করছে ব্লু প্রিন্ট। তার জ্বলন্ত দৃষ্টান্ত বিশ্রামগঞ্জ।”
প্রদ্যুৎ কিশোরের কথায়, বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত করার প্রেক্ষিতে তিনি আদালতের দ্বারস্থ হবেন। প্রদ্যুৎ কিশোরের বক্তব্য, এডিসির জমি দখল করার জন্যই সমস্ত স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে।এরফলে জনজাতিরা হারাবে জমির অধিকার।
           কেন এডিসি এলাকা দখলের চেষ্টা করছে প্রশাসন? তার ব্যাখ্যা দিয়েছেন প্রদ্যুৎ কিশোর। তাঁর যুক্তি, এডিসির বাইরে এখন বড় জমি নেই। বহিঃ রাজ্যের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জমি দেওয়ার জন্য এডিসি এলাকা বেছে নিয়েছে প্রশাসন। তাই এখন এডিসির জমি দখল করে, বহিঃ রাজ্যের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দেওয়ার চেষ্টা চলছে।
     প্রদ্যুৎ কিশোরআক্ষেপ করে বলেন, মুখ্যমন্ত্রীকে মঞ্চে বসিয়ে আমাকে ও আমার দলের নেতাদের জেলে ঢাকানোর কথা বলছেন বিজেপি নেতা। কিন্তু মুখ্যমন্ত্রী চুপ। রাজমাতা বিভূ কুমারী দেবীকে নিয়ে নানান কথা বলছে বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রীর মুখে কুলুপ। এই ভাবে জোট ধর্ম রক্ষা করা যায় না। এখন সিপিআইএম নয়, বিজেপির বড় শত্রু তিপ্রামথা। তাই আগামী দিনে বিজেপির সঙ্গে প্রদ্যুৎ থাকবেন কিনা তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *