“জনজাতির ক্ষমতায়ন, ত্রিপুরার ক্ষমতায়ন” – এই বিষয়টিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী এডিসির সদর দপ্তর খুমুলুঙ- এ রোড শো করেন। মুখ্যমন্ত্রীর রোডশোতে ছিলো উপচে পড়া জনতার ভিড়। সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুশান্ত চৌধুরী ও বিকাশ দেববর্মা সহ প্রদেশ বিজেপি নেতৃত্ব।
ডেস্ক রিপোর্টার, ৪ মার্চ।।
” একমাত্র ভারতীয় জনতা পার্টি জনজাতিদের উন্নয়ন করতে পারে। ত্রিপুরাতে তা প্রমাণিত। এডিসির বর্তমান অবস্থা থেকে উত্তরণের এক মাত্র ভরসা ভাজ্পা সরকার।”- বক্তা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার এডিসির সদর দপ্তর খুমুলুঙ্গে অনুষ্ঠিত জনসভায় যোগ দিয়ে একথা বলেছেন তিনি।
“জনজাতির ক্ষমতায়ন, ত্রিপুরার ক্ষমতায়ন” – এই বিষয়টিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী এডিসির সদর দপ্তর খুমুলুঙ- এ রোড শো করেন। মুখ্যমন্ত্রীর রোডশোতে ছিলো উপচে পড়া জনতার ভিড়। সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুশান্ত চৌধুরী ও বিকাশ দেববর্মা সহ প্রদেশ বিজেপি নেতৃত্ব।

এডিসি ও ভিলেজ কমিটি নির্বাচনে বড় জয় পেয়ে পাহাড়ের ক্ষমতা দখল করবে বিজেপি।
খুমুলুঙ – এ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ” এডিসি ও ভিলেজ কমিটি নির্বাচনে বড় জয় পেয়ে পাহাড়ের ক্ষমতা দখল করবে বিজেপি। তাতে কোনো সন্দেহ নেই।
এডিসি কর্মচারীদের বেতন ইস্যুতে প্রদ্যুৎ কিশোরকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ” এটা একটা টেকনিকেল সমস্যা ছিলো। ফাইল পাশ করে দেওয়া হয়েছে। বিপদ বুঝে কিছু একটা বিষয় নিয়ে জল ঘোলা করাটাই তাদের উদ্দেশ্য।”
আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপি ও মুখ্যমন্ত্রী এডিসির সদর দপ্তরে নিজেদের শক্তি যাচাই করে নিয়েছে। মানুষ যে প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথার ধীরে ধীরে বিশ্বাস হারাচ্ছে, তারই প্রমাণ আজকের দিনে মুখ্যমন্ত্রী রোড শো। বলছেন রাজনীতির বিশ্লেষকরা।