ডেস্ক রিপোর্টার, ১লা এপ্রিল।।
        সদ্য তিপ্রামথা ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া নেতা তথা বিজেপির এডিসি ভোটের প্রার্থী অনন্ত দেববর্মার জনসভা কেন্দ্র করে  রণক্ষেত্র কমলপুরের লাম্বু ছড়া এলাকা। বুধবার অনন্ত দেববর্মার জনসভা কেন্দ্র করে পথ অবরোধ করে তিপ্রামথার কর্মীরা।  পুলিশ মথার আন্দোলনকারীদের পথ অবরোধ থেকে হটাতে গেলেই জ্বলে উঠে আগুন। মথার কর্মী – সমর্থকদের হামলার মুখে পড়ে উপস্থিত পুলিশ – টিএসআর। তাদের লক্ষ্য করে মথার কর্মীরা ইট পাটকেল সহ কাচে বোতল ছুঁড়ে মারে। ব্যবহার করা হয় গুলতিও। তাতে ২০-২৫ জন পুলিশ – টিএসআর কর্মী জখম হয়েছেন। জানিয়েছেন আহত পুলিশ কর্মী।
    আহত পুলিশ কর্মীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়  কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।
     কমলপুরের ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি হবে না। পুলিশের প্রতি বিজেপির আস্থা রয়েছে। আইন অনুযায়ী কাজ করবে পুলিশ।পাহাড়ের পরিস্থিতি এমন জায়গাতে পৌঁছেছে, যেকোনো সময় রাজনৈতিক হিংসা আরও মারাত্বক আকার ধারণ করতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *