ধর্মনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াত হওয়াতে এই কেন্দ্রে উপ নির্বাচনের আবহ তৈরি হয়েছে। ধর্মনগর কেন্দ্রের উপ নির্বাচনে বামফ্রন্টের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বামফ্রন্ট  নেতৃত্ব।

ডেস্ক রিপোর্টার, ৯ মার্চ।।
             আসন্ন এডিসি নির্বাচন ও ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্য বামফ্রন্ট কমিটি। বরাবরের মতো এবারও বামেরা প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে টেক্কা দিয়েছে রাজ্যের শাসক জোট বিজেপি ও তিপ্রামথাকে। সোমবার মেলারমাঠ সিপিআইএম রাজ্য সদর দপ্তরে বসে বামফ্রন্ট কমিটির সদস্যরা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
        ধর্মনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াত হওয়াতে এই কেন্দ্রে উপ নির্বাচনের আবহ তৈরি হয়েছে। ধর্মনগর কেন্দ্রের উপ নির্বাচনে বামফ্রন্টের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বামফ্রন্ট  নেতৃত্ব।

অমিতাভ দত্ত, ( ধর্মনগর কেন্দ্রের উপ নির্বাচনের বাম প্রার্থী)

আসন্ন এডিসি নির্বাচনে ২৮টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বাম নেতৃত্ব। ২৮ টি কেন্দ্রের মধ্যে ২৫টিতে লড়াই করবে সিপিআইএম। তিন শরিক ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও সিপিআইকে তিনটি আসন ছেড়ে দিয়েছে বাম ঐক্যের বড় শরিক সিপিআইএম। ফরওয়ার্ড ব্লককে
দিয়েছে মরছড়া। তবে প্রার্থীর নাম ঘোষণা করে নি। নতুন বাজার – মালবাসা কেন্দ্রটি দেওয়া হয়েছে আরএসপিকে। এবং বীরচন্দ্র – কলসি আসনটি সিপিআইকে দিয়েছে। ২৮টি কেন্দ্রের মধ্যে ২০টিতে নতুন মুখ। বাদবাকি ৮টিতে পুরানো প্রার্থীদের উপরেই আস্থা রেখেছেন বামফ্রন্ট নেতৃত্ব। এদিনের বামফ্রন্ট কমিটির ডাকা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সিপিআইএমের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ বাদবাকি তিন শরিক নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *