তেলিয়ামুড়া ডেস্ক, ১২ এপ্রিল।।
      রবিবার সকাল ৭টা থেকে সারা রাজ্যের পাশাপাশি ১১ মহারানী কেন্দ্রেও স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। শুরু থেকেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটদান করছেন ভোটাররা। বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং উৎসাহের সঙ্গে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন সাধারণ মানুষ।
এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসেনি। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে মোতায়েন রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী এবং পরিস্থিতির উপর নজরদারি রাখা হচ্ছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। এদিকে ১১ মহারানী তেলিয়ামুড়া আসনে ২৮ নম্বর ভোটকেন্দ্রে ভোট দিলেন ১১’মহারানী তেলিয়ামুড়া  কেন্দ্রের আইপিএফটি প্রার্থী ধনঞ্জয় রিয়াং! ভোট দিয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *