স্পোর্টস ডেস্ক,১১ এপ্রিল।।
       ফাইনালে উঠলো ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং জম্পুই জলার সুধন্য দেববর্মা স্কুল কোচিং সেন্টার। সোমবার হবে আসরের ফাইনাল ম্যাচ। উমাকান্ত মিনি স্ট্রিডিয়ামে ঐদিন বিকেল সাড়ে তিনটায় শুরু হবে খেতাব নির্ণায়ক ম্যাচটি।  শনিবার আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম সেমিফাইনাল ম্যাচ টি ছিল তীব্র উত্তেজনাপূর্ণ। মুখোমুখি হয়েছিল আসরের দুই শক্তিশালী দল ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং সাই স্যাগ। ম্যাচের শুরু থেকেই দুই দলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলতে থাকে। আসরের সব থেকে বেশি উত্তেজনা ছিল এই দিনের ম্যাচে। বল দখলের লড়াই য়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা শুরু থেকেই লক্ষ্য করা গিয়েছিল। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ২-২। ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে খামেন্দ্র রিয়ান এবং সান জমাতিয়া গোল করে। সাই এর পক্ষে জোড়া গোল করে সাচলাং জমাতিয়া। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সলা না হওয়ায় শুরু হয় টাই ব্রেকার। তাতে ত্রিপুরা স্পোর্ট স্কুল ৬(২)-৫(২) গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন বিশ্বজিৎ দাস। আসরের দ্বিতীয় সেমিফাইনালে জম্পুইজলার সুধন্য দেববর্মা স্কুল কোচিং সেন্টার ন্যূনতম গোলে পরাজিত করে কাতলামারা স্কুলকে। প্রথমার্থ গোল শূন্য থাকার পর ৪৯ মিনিটে বিজয়ী দলের পক্ষে জয় সূচক গোলটি করে সান জমাতিয়া। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *