স্পোর্টস ডেস্ক, ২৯ মার্চ।।
      তিন বছর পর। সুপার ডিভিশনে খেলার ছাড়পত্র অর্জন করলো কসমোপলিটন ক্লাব। প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে ।রবিবার মৌচাক ক্লাবকে পরাজিত করে এই গৌরব অর্জন করে কসমোপলিটন ক্লাব। ৭ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে। আসরের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত পরাজয় এর পর থেকে দুর্বার গতিতে চলেছে বিশ্বজিৎ পালের ছেলেরা। আর এই খেতাব জয়ের মূল কান্ডারী লক্ষয় কুমার টি। দিল্লির এই ক্রিকেটেরিটি রাজ্যে এসে ৫ টি ম্যাচ খেলে সবকটি ম্যাচে শতরান করেছেন। এর মধ্যে শেষ ম্যাচে করেছেন দ্বিশতরান। রবিবার এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে কসমোপলিটন ক্লাব ১৩৬ রানে পরাজিত করে মৌচাক ক্লাবকে । এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে কসমোপলিটন ক্লাব নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে বিশাল ৩৬৬ রান করে। দলকে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে মুখ্য ভূমিকা নেন লক্ষয় কুমার টি।দলের হয়ে ৪ নাম্বরে ব্যাট করতে নেমে লক্ষয় মাঠে ঝড় তুলেন। ১৪০ বল খেলে ৩২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০৯ রানে অপরাজিত থেকে যান লক্ষয়। এছাড়া দলের পক্ষে শংকর পাল৬৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭ এবং বাবুল দে ৫৬ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। মৌচাকের পক্ষে সিকান্দর কুমার ৬১ রানে ৩ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে মৌচাক ক্লাব ২৩০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রিয়ানস মিত্র ৭৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬,প্রীতম দাস ৮৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৫৪,কিষান মুড়া সিং ২৬ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯, রবি শংকর মুড়া সিং ৪৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ এবং অর্কজিৎ দাস ২৬ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। কসমোপলিটন ক্লাবের পক্ষে অমরেশ দাস ৪৮ রানেয় চারটি এবং বাবুল দে ৪৩ দখল তিনটি উইকেট দখল করে। তিন বছর পর প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়ায় মাঠেই বিজয়োল্লাসে মেতে উঠেন দলীয় ক্রিকেটার থেকে শুরু করে কর্মকর্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *