স্পোর্টসডেস্ক, ৪ মে।।
‘ সি ‘গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার সিক্সে উঠলো ইউনাইটেড ফ্রেন্ডস। রবিবার ইউনাইটেড ফ্রেন্ডস ৭২ রানে পরাজিত করল কর্নেল কোচিং সেন্টারকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডসের গড়া ১৪৯ রানের জবাবে কর্নেল কোচিং সেন্টার ৭৭ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের নিকিতা দেবনাথ শতরান হাতছাড়া করেন। নিকিতা ৯১ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডস নির্ধারিত ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৪৯ রান করে। দুরন্ত ফর্মে থাকা নিকিতা দেবনাথ শতরান থেকে এবারও বঞ্চিত হয়েছেন। আসরে তৃতীয়বার শত রান থেকে বঞ্চিত হয়েছেন নিকিতা। এদিন ৬১ বল খেলে নয়টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে নিকিতা ৯১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে রেশমি নোয়াতিয়া ৫৯ বল খেলে একটি বাউন্ডারি সাহায্যে ৩৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। জবাবে খেলতে নেমে কর্নেল কোচিং সেন্টার নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে গঙ্গতি ত্রিপুরা ৩০ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৮, জুয়েল ভাওয়াল ১৬ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৫, অমৃতা দাস ১২ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং দীপা নম দাস পঁচিশ বল খেলে ১০ রান করেন। ইউনাইটেড ফ্রেন্ডসের পক্ষে অন্তরানী নোয়াতিয়া নয় রানের চারটি এবং নিকিতা দেবনাথ বার রানের দুটি উইকেট দখল করেন।
#Tripura #Sports #women #cricket #JM

