স্পোর্টস ডেস্ক, ১০ এপ্রিল।।
মরশুমে প্রথম জয়ের লক্ষ্যে শনিবার মাঠে নামবে বিসিসি এবং সংহতি ক্লাব। প্রথম দল প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে জয়ের মুখ দেখেনি। অপর দল সুপার ডিভিশন লিগ ক্রিকেট থেকে অবনমন হয়েছে। দুদলই এখন পর্যন্ত জয় পায়নি। ফলে আজ প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে দু দল।আজ হবে ছয়টি ম্যাচ। একদিন বন্ধ থাকার পর। জয়ের ধারা অব্যাহত রাখতে আজ মাঠে নামবে কসমোপলিটন ক্লাব, ব্লাড মাউথ ক্লাব, ওপিসি, চলমান সংঘ এবং জে সি সি। রাজ্য ক্রিকেট সংস্থার আয়োজিত সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে। শনিবার টি আই টি মাঠে সকাল সাড়ে আটটায় শক্তিশালী কসমোপলিটন ক্লাব খেলবে হার্ভে ক্লাবের বিরুদ্ধে, দুপুর একটাই জে সি সি খেলবে ইউ বি এস টি ক্লাবের বিরুদ্ধে, এমবিবি স্টেডিয়ামে সকল সাড়ে আটটায় বিসিসি খেলবে সংহতি ক্লাবের বিরুদ্ধে, দুপুর একটাই শক্তিশালী ব্লাড মাউথ ক্লাব খেলবে ও পিসির বিরুদ্ধে, পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে সকাল সাড়ে আটটায় পোলস্টার ক্লাব খেলবে ইউনাইটেড ফ্রেন্ডস এর বিরুদ্ধে এবং দুপুর একটাই চলমান সংঘ খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে। ১২ দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফেভারিট হিসেবেই মাঠে নামবে কসমোপলিটন ক্লাব, সংহতি, পোলস্টার, ব্লাড মাউথ, চলমান সংঘ এবং জে সি সি।

