স্পোর্টস ডেস্ক, ৬ এপ্রিল।।
রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন মঙ্গলবার। উদ্বোধনী দিনে হবে ছয়টি ম্যাচ। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে সকাল সাড়ে আটটায় ও পি সি খেলবে দুর্বল বি সি সি – র এর বিরুদ্ধে, দুপুর একটাই স্ফুলিঙ্গ ক্লাব খেলবে ইউবিএসটির বিরুদ্ধে, এমবিবি স্টেডিয়ামে সকাল সাড়ে আটটায় চলমান সংঘ খেলবে হার্ভে ক্লাবের বিরুদ্ধে, দুপুর দেড়টায় শক্তিশালী শতদল সংঘ খেলবে দুর্বল ইউনাইটেড ফ্রেন্ডস দলের বিরুদ্ধে, টি আই টি মাঠে কাল সাড়ে আটটায় শক্তিশালী ব্লাড মাউথ ক্লাব খেলবে দুর্বল সংহতি ক্লাবের বিরুদ্ধে এবং দুপুর ১ টায় কসমোপলিটন ক্লাব খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে। এ বছর আসরে অংশ নিয়েছে ১৪ টি দল। তাদের দুটি গ্রুপে রাখা হয়েছে। প্রতি গ্রুপ থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করবে। ২৩ এবং ২৪ এপ্রিল হবে আসরের চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ২৬ এপ্রি ল হবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ এবং ২৮ এপ্রিল হবে আসরের ফাইনাল ম্যাচ। আসরে ভালো ফলাফল করার লক্ষ্যে সবকটি দলই জোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর।

