ডেস্ক রিপোর্টার,১৮ নভেম্বর।।
           বুধবার ম্যাচের শেষ দিনে ত্রিপুরা তাকিয়ে থাকবে ব্যাটসম্যানদের দিকে। মরশুমের প্রথম ম্যাচে জয় পেতে হলে আজ জ্বলে উঠতেই হবে ত্রিপুরার ব্যাটসম্যানদের। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। শেষ দিনে জয়ের জন্য ত্রিপুরার দরকার ৩৩১ রান। হাতে রয়েছে দশ উইকেট। ফলে ব্যাটসম্যানরা যদি নিজের দায়িত্ব যথাযথ পালন করতে পারে তাহলে সাফল্য পাবে ত্রিপুরা। নতুবা প্রথম ইনিংসে এগিয়ে থেকেও মরশুমের প্রথম ম্যাচে পরাজয়ের তেতো স্বাদ ভোগ করতে হবে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফি ক্রিকেটে। হরিয়ানার প্রথম ইনিংসে গড়া ১৭২ রানের জবাবে ত্রিপুরা ১৯৫ রান করেছিল। ২৩ রানে পিছিয়ে থেকে সফররত দল দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৮১ রান করে। ৩৫৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ত্রিপুরা তৃতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ২৮ রান করে। তৃতীয় দিনের বিনা উইকেটে ১৪ রান নিয়ে খেলতে নেমে এদিন শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে নজর দেন হরিয়ানা দলের ক্রিকেটাররা। দল ৮৫ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৮১ রান করে। দলের পক্ষে মোকশ মুদগীল ১০৩ বল খেলে বারোটি বাউন্ডারির সাহায্যে ৬৯, রুদ্রাক্ষ নরবাল একাত্তর বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৬৯, যশ অধানা একানব্বই বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৫৪, গরিশ দাহিয়া ৭৫ বল খেলে তিনটি বাউন্ডারি ও চারটি হওয়ার বাউন্ডারির সাহায্যে ৫৫, আলি মালিক ৬৯ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করেন। ত্রিপুরার পক্ষে দ্বীপ দেব ৪১ রানে এবং আরিফ মিয়া ৬৬ রানে দুটি করে উইকেট দখল করেন। ৩৫৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ত্রিপুরা তৃতীয় দিনের শেষে কোন উইকেট না হারিয়ে ২৮ রান করে। দলের পক্ষে জয় চক্রবর্তী ২৭ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৭ রানে এবং দীপঙ্কর ভাটনগর ২৭ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে নয় রানে অপরাজিত রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *