স্পোর্টস ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি।।
পশ্চিম জেলার জয়জয়কার ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত প্রথম বাড়ির মতো ত্রিপুরা স্টেট গেমস এর দ্বিতীয় দিনের খেলা শেষে পদক তালিকায় ১০ টি স্বর্ণপদক পেয়ে সহ মোট ২৮ টি পদক পেয়ে পশ্চিম জেলা দল শীর্ষস্থানে রয়েছে। রৌপ্য ও ব্রোঞ্জ পদকের সংখ্যা যথাক্রমে ১২ টি ও ৬টি। এদিকে, ৯টি স্বর্ণপদক সহ মোট ১৮ টি পদক পেয়ে দ্বিতীয় শীর্ষে রয়েছে সিপাহী জলা। এছাড়া, একটি রৌপ্য পদক এবং আটটি ব্রোঞ্জ পদক পেয়েছে। গোমতী জেলা দল দুইটি স্বর্ণপদক, তিনটি রৌপ্য পদক এবং তিনটি ব্রোঞ্জ পদক অর্থাৎ মোট আটটি পদক পেয়ে তৃতীয় শীর্ষে অবস্থান করছে। চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ জেলা দল দুইটি স্বর্ণপদক এবং একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক নিয়ে মোট চারটি পদক সংগ্রহ করেছে।

উত্তর ত্রিপুরা জেলা দল একটি স্বর্ণপদক, চারটি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক অর্থাৎ মোট ৬টি পদক অর্জন করে ৫য় স্থানে রয়েছে। ঊনকোটি জলাদল রয়েছে ৬ষ্ঠ স্থানে ৩টি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক সহ মোট চারটি পদক পেয়ে। এছাড়া, ধলাই এবং খোয়াই দুটি জেলা দল দুটি করে ব্রোঞ্জ পদক পেয়ে সমপর্যায়ে রয়েছে।

