টিএসএন ডেস্ক, ৩রা এপ্রিল।।
উদ্বোধনী দিনে হবে ৬টি ম্যাচ। সকাল সাড়ে ৮ তাই পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে বি সি সি খেলবে ও পি সি – র বিরুদ্ধে, দুপুর ১ তাই স্পুলিঙ্গ ক্লাব খেলবে ইউ বি এস টি দলের বিরুদ্ধে, এম বি বি স্টেডিয়ামে সকাল সাড়ে ৮ টায় চলমান সংঘ খেলবে হার্ভে ক্লাবের বিরুদ্ধে, দুপুর ১ তাই শতদল সংঘ খেলবে ইউনাইটেড ফ্রেন্ডস দলের বিরুদ্ধে, টি আই টি মাঠে সকল সাড়ে ৮ তাই ব্লাড মাউথ ক্লাব খেলবে সংহতি ক্লাবের বিরুদ্ধে এবং দুপুর ১ টায় কসমোপলিটন ক্লাব খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থায় আয়োজিত সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে। ৮ এপ্রিল থেকে শুরু হবে আসর এবছর আসরে অংশ নিয়েছে ১৪ টি দল। তাদের দুটি গ্রুপে রাখা হয়েছে। ‘ এ ‘ গ্রুপে রয়েছে সংহতি, ব্লাড মাউথ, শতদল সংঘ, ও পিসি, ইউনাইটেড ফ্রেন্ডস, পোলষ্টার, বি সি সি, ‘ বি ‘ গ্রুপে রয়েছে কসমোপলিটন ক্লাব, জে সিসি, স্ফুলিঙ্গ, হার্ভে, মৌচাক, চলমান সংঘ এবং ইউ বি এস টি। প্রতি গ্রুপ থেকে ৪ টি করে দল কোয়ার্টার ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করবে। ২৩ এবং ২৪ এপ্রিল হবে আসলেই কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ২৬ এপ্রিল আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। ২৮ এপ্রিল হবে আসরের ফাইনাল ম্যাচ। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে আসরের ক্রীড়া সূচি করেছেন।

