ডেস্ক রিপোর্টার,১২ ডিসেম্বর।।
       অবশেষে “জনতার মশাল” (JM24News)- র খবরের প্রেক্ষিতে নিজেদের মান – সন্মান রাজ্য পর্যটন দপ্তর তড়িঘড়ি কলকাতা থেকে উড়িয়ে আনলো কয়েক কোটি টাকার ব্র্যান্ড অ্যাম্বেসেডর সৌরভ গাঙ্গুলিকে। সৌরভ গাঙ্গুলী শুক্রবার বিকেলে রাজ্যে আসেন। এদিন সন্ধ্যায় তিনি যোগ দিয়েছেন পর্যটন দপ্তরের আয়োজিত ট্যুরিজম প্রোমো ফেস্টে।
         রাজ্য পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বেসেডর সৌরভ গাঙ্গুলিকে নিয়ে শুক্রবার সকালে “জনতার মশাল” (JM 24News) খবর সম্প্রচার করেছিলো। প্রশ্ন তোলা হয়েছিল, রাজ্যে ট্যুরিজম প্রোমো ফেস্টে মহাযজ্ঞ চললেও কোটি কোটি টাকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলী কেন নিখোঁজ। “জনতার মশাল”( JM 24News) – র এই খবর সম্প্রচারের পর পরেই টনক নড়ে পর্যটন দপ্তরের। শেষ পর্যন্ত নিজেদের মান বাঁচাতে জরুরি কালীন পরিস্থিতিতে সৌরভকে আগরতলায় আনার উদ্যোগ নেয় পর্যটন দপ্তর। সেই অনুযায়ী বিকালে সৌরভ গাঙ্গুলী রাজ্যে আসেন। এবং স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত ট্যুরিজম দপ্তরের প্রোমো ফেস্টে যোগ দিয়েছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *