তাপস মজুমদার, মন্ত্রী সুশান্ত চৌধুরীর নাম না করে বলেছেন, বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরী আজও কংগ্রেসের দূত। মুখোশধারী মন্ত্রীর আসল মুখ উন্মোচন করা হবে জনতার সামনে। এরপর মন্ত্রী সুশান্তকে বের করা হবে বিজেপি থেকে। তিনি প্রশ্ন তোলেন জনতার টাকা নষ্ট করে এইগুলি কি? মানুষকে প্রোমো ফেস্ট বয়কট করার ডাক দিয়েছেন তাপস।

ডেস্ক রিপোর্টার,১২ ডিসেম্বর।।
          আগরতলায় অনুষ্ঠিত ট্যুরিজম প্রমো ফেস্ট নিয়ে শাসক বিজেপির মধ্যেই যুদ্ধ। তাও আবার প্রকাশ্যে।সামাজিক যোগাযোগ মাধ্যমে। ট্যুরিজম প্রমো ফেস্টে শেষ অনুষ্ঠানের পাস কেন্দ্র করে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষনা করেছেন প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার। শুধু তাপস নয়, বিজেপির একাধিক নেতা – কর্মী চটে গিয়েছেন পর্যটন দপ্তরের ইন্টেলেকচুয়াল মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে।

বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরী আজও কংগ্রেসের দূত ।

প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার সরাসরি ব্যাটন ধরেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে। তাপস মজুমদার, মন্ত্রী সুশান্ত চৌধুরীর নাম না করে বলেছেন, বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরী আজও কংগ্রেসের দূত। মুখোশধারী মন্ত্রীর আসল মুখ উন্মোচন করা হবে জনতার সামনে। এরপর মন্ত্রী সুশান্তকে বের করা হবে বিজেপি থেকে। তিনি প্রশ্ন তোলেন জনতার টাকা নষ্ট করে এইগুলি কি? মানুষকে প্রোমো ফেস্ট বয়কট করার ডাক দিয়েছেন তাপস।


” আমার কাছে কিছু নেই মাফ করবেন।”: অসীম

অন্যদিকে  ট্যুরিজম প্রমো ফেস্টের মহাযজ্ঞের অনুষ্ঠানের পাস নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য্য। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ” আমার কাছে কিছু নেই মাফ করবেন।”


তাপস মজুমদারের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্ট ছড়িয়ে পড়তেই মন্ত্রী সুশান্ত চৌধুরীর ফোনে নাকি ভ্যাপাচ্যাপা খেয়ে যান প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার।

অবাক করার মতো বিষয়, মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে বিজেপির প্রদেশ সম্পাদক তাপস মজুমদারের গর্জন বেশিক্ষণ স্থায়ী হয় নি। খবর অনুযায়ী,তাপস মজুমদারের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্ট ছড়িয়ে পড়তেই মন্ত্রী সুশান্ত চৌধুরীর ফোনে নাকি ভ্যাপাচ্যাপা খেয়ে যান প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার। মুহূর্তে ভাইরাল হওয়া তাঁর পোস্ট ফেসবুক থেকে ডিলেট করে দেন। হাস্যকর! প্রতিবাদ করার মুরোদ না থাকলে কেন কেন প্রতিবাদ করলেন তাপস? মন্ত্রী সুশান্তকে এতো ভয়  পাওয়ার কি আছে? বলছেন বিজেপির কর্মীরা।


তাপস মজুমদার নাকি এই পোস্ট করেন নি। তাহলে কে করেছে? দোষ তাঁর ফ্যান ক্লাবের উপর।

শেষ পর্যন্ত শোনা যায় আরও নতুন উপাখ্যান। তাপস মজুমদার নাকি এই পোস্ট করেন নি। তাহলে কে করেছে? দোষ তাঁর ফ্যান ক্লাবের উপর। তবে এটা বাস্তব, চরম অব্যবস্থার মধ্য দিয়ে সাধারন জনগণের টাকা খরচা করে ট্যুরিজম প্রোমো ফেস্ট করছেন দপ্তরের ইন্টেলেকচুয়াল মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Date: 12/12/2025=(ADVT/ICA/C-3435/2025)

অভিযোগ, শহরের কাটাশেওলার রাকেশ নামক ছিচকে দাদার নির্দেশেই নাকি চলছে অনুষ্ঠান। প্রটোকল ভেঙে বিনা পাসে মাঠে প্রবেশ করছে মন্ত্রী সুশান্ত চৌধুরীর নির্বাচনী ক্ষেত্র মজলিশপুরের মানুষ। আর আগরতলার লোকজনের সঙ্গে মন্ত্রীর দপ্তর করছে প্রতারণা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *