ডেস্ক রিপোর্টার, ২ডিসেম্বর।।
         রাজ্যের লোক ভবনে মঙ্গলবার ঘটা করে উদযাপন করা হলো অসম দিবস। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু উপস্থিতিতে পালিত হয় অসম দিবস।অনুষ্ঠানে উপস্থিত অসমের ভূমিপুত্র ও ভূমিকন্যা অতিথিদের স্মারক শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজ্য পাল।
অসম  প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁর বক্তব্যে অসমের ইতিহাস তুলে ধরেন।তিনি বলেন,   অসম দিবস হচ্ছে আহোম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুকাফা  বা চুকাফার স্মৃতিকল্পে অসমে পালিত উৎসব। ১২২৮ সালের ২রা ডিসেম্বর  চুকাফা বা সুকাফা পাটকাই পর্বত অতিক্রম করে অসমে প্রবেশ করে আহোম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এই দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্যই পলিত হয়  অসম দিবস।ত্রিপুরার লোক ভবনে অসম রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালনের মধ্য দিয়ে অসম ও ত্রিপুরার মানুষের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে হবে মনে করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *