ডেস্ক রিপোর্টার ,১৮ আগস্ট।।
ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চল এবং সমগ্র ভারত থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। এই দাবি নিয়ে সোমবার শহরের সার্কিট হাউজে আন্দোলন করে। অল্প সময়ের জন্য অবরোধ করে রাজপথ। যদিও উপস্থিত পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। টি এস এফের এক নেতা জানিয়েছেন, তারা অনুপ্রবেশকারী মুক্ত ভারত দেখতে চায়। ত্রিপুরাতে প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে।তাদেরকে সনাক্ত করে ওপারে পাঠানোর দাবি করে।
ত্রিপুরা সহ গোটা নর্থইস্ট এবং ভারতের বিভিন্ন জায়গায় হঠাৎ করে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মাঠে নামছে প্রশাসন ।তবে ত্রিপুরার চিত্র একটু ভিন্ন রকম। এখানে বসবাসকারী বাঙালিরা মূল ভুমিপুত্র। আর আজকের দিনে তাদেরকেই ঘুরিয়ে বলা হচ্ছে বিদেশী বা অনুপ্রবেশকারী। এই ঘটনা আরো কিছু দিন চলতে থাকলে ত্রিপুরায় নিঃসন্দেহে জ্বলে উঠবে আগুন।

