ডেস্ক রিপোর্টার, ১৪ মার্চ।।
কলকাতার গিরিশ পার্ক এলাকায় বিজেপির মিছিলে তৃণমূল কংগ্রেসের হামলা। বাংলার মন্ত্রী শশী পাঁজার বাড়ি থেকে বেরিয়ে বিজেপির গাড়ীতে ব্যাপক ভাঙচুর করে মমতার গুণ্ডা বাহিনী। অভিযোগ বিজেপির।সেখানে পঞ্চাশের উপর বিজেপি কার্যকর্তা আহত হয়েছে । ঘটনার সঙ্গে সঙ্গে অকুস্থলে ছুটে যায় বাংলার বিজেপির নির্বাচনী প্রচারে থাকা রাজ্যের ভাজপা নেত্রী পাপিয়া দত্ত। তিনি সামনে দাঁড়িয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন। মমতার পুলিশের সামনেই এই ঘটনা।
রাজ্যের বিজেপি নেত্রী পাপিয়া দত্ত জানিয়েছেন, এদিন কলকাতার ব্রিগেডে ছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। গিরিশ পার্কের রাস্তা ধরে বিজেপির একটি মিছিল ব্রিগেডের দিকে যাচ্ছিল। এমন সময় বাংলার মন্ত্রী শশী পাঁজার বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা বেরিয়ে আসে। এবং হামলা করে বিজেপির মিছিলে। বিজেপির কর্মীদের গাড়িতেও হামলা করা হয়।ধারালো অস্ত্র সহ লাঠি, ইট পাটকেল দিয়ে হামলা করেছে তৃণমূলের গুণ্ডারা। এই ঘটনায় পঞ্চাশ জনের বেশি বিজেপি কর্মী আহত হয়েছেন।

খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ছুটে যান নেত্রী পাপিয়া দত্ত। সেখানে সামনে দাঁড়িয়ে গড়ে তুলেন পাল্টা প্রতিরোধ। পাপিয়া দত্তের কথায়, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় ছিলো লোকে লোকারণ্য। এতো লোক দেখে ভরকে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণেই ব্রিগেডের উদ্দেশ্যে আসা বিজেপির মিছিলে হামলা করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। কিন্তু তাতে কিছু হবে। বাংলার মানুষ মমতার হানাদারদের ইভিএমে সবকিছুর জবাব দেবে। তার জন্য প্রস্তুত গোটা বাংলা। এখন শুধু সেই মাহেন্দ্রক্ষণ’র অপেক্ষা।
পাপিয়া দত্ত অভিযোগ করেন, গিরিশ পার্কের হামলার সময়, রাস্তায় ছিলো মমতার পুলিশ। কিন্তু হামলাকারীদের আটকানোর কোনো চেষ্টা করে নি বাংলার পুলিশ। এটা অত্যন্ত দুঃখজনক। বিজেপির কর্মীদের প্রকাশ্যে খুর দিয়ে রক্তাক্ত করেছে তৃণমূলের দস্যুরা।
বাংলার বিজেপি কর্মীদের বক্তব্য, এদিন দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়ে প্রকৃত নেত্রীর ভূমিকা পালন করেছেন ত্রিপুরা “ভূমি কন্যা” পাপিয়া দত্ত। তারা পাপিয়া দত্তের এই সাহসী মনোভাবের প্রশংসা করেছেন।

