*কংগ্রেস – সিপিআইএম বা অন্যান্য রাজনৈতিক দল গুলির দখলে যেতে পারে পারে ৫ থেকে ৭টি আসন।
কলকাতা, ১৫ মার্চ।। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন নিয়ে সমীক্ষা সম্প্রচার করল জাতীয় স্তরের খবরের চ্যানেল ইন্ডিয়া টিভি। এই সমীক্ষাটি চালিয়েছিল ম্যাট্রিজ-আইএএনএস। জনমত সমীক্ষা অনুযায়ী, বাংলায় ফের ক্ষমতায় আসতে পারে তৃণমূল কংগ্রেসই। যদিও বিজেপি শেষ বারের তুলনায় এবার অনেকটাই ভালো ফলাফল করবে, দাবি সমীক্ষায়। পৃথক সমীক্ষা করেছে ইন্ডিয়া টু-ডে । এই সমীক্ষা অনুয়ায়ী, ২৬- র বাংলার নির্বাচনে তৃণমূল ১৫৫ থেকে ১৭০টি আসন পাবে। বাংলার বিরোধী দল বিজেপি পেতে পারে ১০০ থেকে ১১৫টি আসন। কংগ্রেস – সিপিআইএম বা অন্যান্য রাজনৈতিক দল গুলির দখলে যেতে পারে পারে ৫ থেকে ৭টি আসন।
২৬-র বাংলার বিধানসভা ভোটের তৃণমূল কংগ্রেস ৪৩ থেকে ৪৫ শতাংশ ভোট পেতে পারে।
সমীক্ষার তথ্য অনুযায়ী, ২৬- র বাংলার বিধানসভা ভোটের তৃণমূল কংগ্রেস ৪৩ থেকে ৪৫ শতাংশ ভোট পেতে পারে, আর বিজেপি পেতে পারে ৪১ থেকে ৪৩ শতাংশ ভোট। জনমত সমীক্ষা তথ্য বলছে , বাংলায় ফের একক ভাবেরসরকার গঠন করবে মমতা বন্দ্যোপাধ্যায়ে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি শেষ নির্বাচনের তুলনায় আসন বাড়বে বিজেপির। এবং এবার টিএমসির আসন সংখ্যা কমবে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭টি আসনেই জয়ী হয়েছিল ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭টি আসনেই জয়ী হয়েছিল । তৃণমূলের ঝুলিতে ছিলো ২১৫টি আসন। বাম, কংগ্রেস ছিল শূন্য।২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে ছিল মাত্র ৯০টি আসনে, তৃণমূল এগিয়ে ছিল ১৯২টি আসনে। এছাড়া কংগ্রেস ১১টি এবং বামেরা একটি আসনে এগিয়ে ছিল।
২০২১ সালে বাংলায় ২৯৪টি আসনে নির্বাচন হয়েছিল আট দফায়।এবার অবশ্যই ভোট মিটে যাবে মাত্র দু’দফায়।
রবিবার দেশের নির্বাচন কমিশনর সাংবাদিক বৈঠক করে জানিয়েছে, আগামী ২৩ এপ্রিল বাংলায় প্রথম দফায় ১৫২টি আসন ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট হবে আগামী ২৯ এপ্রিল, ১৪২টি আসনে। ২০২১ সালে বাংলায় ২৯৪টি আসনে নির্বাচন হয়েছিল আট দফায়।এবার অবশ্যই ভোট মিটে যাবে মাত্র দু’দফায়। ভোটগণনা হবে আগামী ৪ মে। অধীর অপেক্ষায় বাংলার জনগণ।