লাকি ওবেরয় রোজ সকালে গুরুদ্বারে যেতেন।শুক্রবার সকালেও নিজের থার গাড়ি করে গুরুদ্বারের সামনে যান। গাড়ি পার্কিংয়ের সময় রাস্তায় দুই দিক থেকে মোটর সাইকেলে আসা আততায়ীরা তাকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি ছোঁড়ে। তারা পিস্তল থেকে মোট ১৬টি গুলি খরচ করে। তার মধ্যে আপ নেতা লাকির শরীরে লাগে পাঁচটি।

ডেস্ক রিপোর্টার, ৬ ফেব্রুয়ারি।।
        পাঞ্জাবের জলন্ধরে খুন আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়। শুক্রবার সাত সকালে গুরুদ্বারের বাইরে তাকে গুলি করে হত্যা করা হয়।ঘটনাস্থল জলন্ধরের মডেল টাউন এলাকায়।  ঘটনার সময় গাড়িতেই ছিলেন লাকি ওবেরয়। খুব সামনে থেকে পর পর তাঁকে পাঁচটি গুলি করে আততায়ীরা।হামলার পর তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফোর্টিস হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা লাকি ওবেরয়কে মৃত বলে ঘোষণা করেন।
    লাকি ওবেরয় রোজ সকালে গুরুদ্বারে যেতেন।শুক্রবার সকালেও নিজের থার গাড়ি করে গুরুদ্বারের সামনে যান। গাড়ি পার্কিংয়ের সময় রাস্তায় দুই দিক থেকে মোটর সাইকেলে আসা আততায়ীরা তাকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি ছোঁড়ে। তারা পিস্তল থেকে মোট ১৬টি গুলি খরচ করে। তার মধ্যে আপ নেতা লাকির শরীরে লাগে পাঁচটি। গাড়ির মধ্যেই রক্তাক্ত অবস্থায় ঢলে পড়েন লাকি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় ফোর্টিস হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
     জলন্ধর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নি। আশপাশ এলাকার দোকানদারকে শুরু করেছে জিজ্ঞাসাবাদ। সংগ্রহ করেছে সিসি ক্যামেরার ফুটেজ। কেন এই হত্যাকাণ্ড? তা নিয়েও ধন্দে জলন্ধর পুলিশ কর্তৃপক্ষ।
         


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *